• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

এসএসসিতে পাসের হার ৮৩ দশমিক ০৪

নিজস্ব প্রতিবেদক / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১২ মে, ২০২৪

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার গড়ে ৮৩ দশমিক ০৪ শতাংশ। এরমধ্যে ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রোববার (১২ মে) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ ফলাফলের মধ্যে রয়েছে ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড।

প্রকাশিত ফলাফলের মধ্যে ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড রয়েছে। এ বছর সর্বোচ্চ যশোর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।

ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ১২ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২০ মার্চ। এছাড়া ২১ মার্চ শেষ হয় মাদরাসা ও কারিগরি বোর্ডের ব্যবহারিক পরীক্ষা।

উল্লেখ, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ পরীক্ষার্থী। এরমধ্যে সাত লাখ ৫৫ হাজার ৭২৩ ছাত্র। আর ছাত্রীর সংখ্যা ৮ লাখ ৫১ হাজার ১৫৬। পরীক্ষায় মোট কেন্দ্র সংখ্যা দুই হাজার ২৭৩। শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৯১টি। দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করে দুই লাখ ৯০ হাজার ৯৪০ পরীক্ষার্থী । এরমধ্যে ছাত্র এক লাখ ৪২ হাজার ৩১৪ এবং ছাত্রীর সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৬২৬।

এছাড়া কারিগরি বোর্ডে ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী পরীক্ষার্থীয় অংশ নেয়। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৯৪ হাজার ৮৪১ জন। আর ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ