• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১০ মে, ২০২৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতির জনকের আরেক কন্যা শেখ রেহানাও সঙ্গে ছিলেন।

শুক্রবার (১০ মে) সকাল সোয়া ১০টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

সকাল দশটার কিছু সময় আগে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছলে তার স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে সকালে সরকারি বাসভবন গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন। এছাড়া আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিকেলেই সড়কপথে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ