• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

উপজেলা ভোট : সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৬ মে, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন উপসচিব মো. কামরুজ্জামান।

বিঞ্জপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী ১৪১টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ৮ মে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এদিকে, প্রথম ধাপের উপজেলা ভোটে চেয়ারম্যান পদে লড়ছেন এমন ১৩ জন মন্ত্রী-এমপিদের স্বজন বলে জানিয়েছে টিআইবি। সোমবার (৬ মে) টিআইবির ‘উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (প্রথম ধাপ) হলফনামা বিশ্লেষণ ও ফলাফল’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও বলা হয়েছে, উপজেলা ভোটের প্রথম ধাপে চেয়ারম্যান প্রার্থীদের ৬৯ দশমিক ৮৬ শতাংশ ব্যবসায়ী। ২৩ দশমিক ৪১ শতাংশ প্রার্থীর ঋণ রয়েছে। এছাড়া মামলার আসামি ১৬ দশমিক ৬৩ শতাংশ প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ