• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

থাইল্যান্ডের নাগরিকত্ব পাওয়া বাঙালিদের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

অনেক বাংলাদেশি থাইল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন। তবে তারা দ্বৈত নাগরিকত্ব বজায় রাখতে চান। এই দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

জবাবে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তিনি বিষয়টি নিয়ে থাই সরকারের সঙ্গে কথা বলবেন।

থাইল্যান্ড আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শুক্রবার (২৬ এপ্রিল) তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এ প্রতিশ্রুতি দেন।

এসময় শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে অসময়ে হত্যা করা হলেও তার আদর্শ আমাদের মধ্যে রয়ে গেছে এবং সে কারণেই আমি তার (বঙ্গবন্ধু) আদর্শ বাস্তবায়ন করতে কাজ করছি। বঙ্গবন্ধু দেশের গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন।

গত ১৫ বছরে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়নের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকায় এ অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ