• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে দেশের ১১২টি উপজেলায় আগামী ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব জাহাংগীর আলম।

তফসিল অনুযায়ী, ১১২ উপজেলায় মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে। যাচাই-বাছাই হবে ৫ মে।

ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই দফায় ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালটে ভোটগ্রহণ হবে।

এর আগে ২১ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ১ এপ্রিল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম। ১৬১ উপজেলায় ২১ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ