• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর শুরুর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, থাইল্যান্ড থেকে সৌদি আরব ও গাম্বিয়া সফর শেষে ৭ মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জানা গেছে, ইউএনএসকাপ কমিশনের সভা ও দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২৭ এপ্রিল পর্যন্ত ব্যাংকক সফর করবেন। এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে ১০ থেকে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

পরে ব্যাংকক থেকে পাঁচ দিনের সফরে ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে যাবেন শেখ হাসিনা। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠকে অংশ নেবেন।

এরপর তিন দিনের সফরে গাম্বিয়া যাবেন। সেখানে তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ