• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ২ মে বসছে এ অধিবেশন।

সোমবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয় জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২ মে বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন।

গত ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২২টি। এতে দুটি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ২৫০টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১৫ টি নোটিশ গৃহীত হয়েছে এবং গৃহীত নোটিশের মধ্যে ৯ টি নোটিশ সংসদের বৈঠকে আলোচিত হয়েছে।

প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ৮৬টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ৪৫টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ১ হাজার ৮২২টি প্রশ্নের মধ্যে মন্ত্রিরা ১ হাজার ৮০টি প্রশ্নের জবাব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ