• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]

সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

চলতি বছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। এছাড়া জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে বৃহস্পতিবার (২১ মার্চ) অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

খেজুর,আটা, কিশমিশ, যব ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপর্যুক্ত পণ্যের একটি বা এর বাজারমূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

আটা বা গম দ্বারা ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১৫ টাকা প্রদান করতে হবে। যব দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম অর্থাৎ বাজারমূল্য ৪০০ টাকা দিতে হবে। কিশমিশ দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ১৪৫ টাকা, পনির দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৯৭০০ টাকা ও খেজুর দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৪৭৫ টাকা ফিতরা প্রদান করতে হবে।

দেশ থেকে সংগৃহীত যব, আটা, কিশমিশ, খেজুর ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ