• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]

অবন্তিকার আত্মহত্যা, জবির প্রক্টর ও শিক্ষার্থী আটক

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) রাতে তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

জানা গেছে, আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কুমিল্লা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যা করেন। মৃত্যুর আগে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে মৃত্যুর জন্য দায়ী করেন অবন্তিকা। এ ঘটনায় জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে সাময়িক অব্যাহতি ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ