• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ‘ইনবক্সে’

দেশের আওয়াজ ডেস্কঃ / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বাংলা ব্যান্ড সংগীতকে যারা অন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে মৃত্যুর আগে পর্যন্ত গানে গানে মুগ্ধতা ছড়িয়েছেন এই কিংবদন্তি। তার গিটারের জাদুতে মোহিত হয়েছেন শ্রোতা।

মৃত্যুর কয়েক বছর কেটে গেলেও অনেকেই মনে করতে চান না তিনি নেই। এবার তাদের জন্য সুখবর। প্রকাশিত হচ্ছে দেশের বিখ্যাত এই ব্যান্ড গায়কের অপকাশিত গান।

আইয়ুব বাচ্চুর গানটির নাম ‘ইনবক্সে’। গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু। ভিডিও নির্মাণ করছে কোলাহল কমিউনিকেশন।

গীতিকার নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘আমাদের কাছে বাচ্চু ভাইয়ের একাধিক অপ্রকাশিত গান রয়েছে। এলআরবির গিটারিস্ট মাসুদ গানগুলো খুব যত্নে রেখেছেন। সেখান থেকেই গানগুলো ধারাবাহিকভাবে মুক্তি দেওয়া হবে।’

এলআরবির গিটারিস্ট আব্দুল্লাহ মাসুদ বলেন, ‘বসের একাধিক গান রয়েছে এবি কিচেনের হার্ডডিস্কে; যার রেকর্ড ধারণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ আমিই করতাম। তিনি একটি অ্যালবাম করলে অনেকগুলো গান রেকর্ড করতেন।

এরপর সেখান থেকে বাছাই করে অ্যালবামে প্রকাশ করতেন। বাকি গানগুলো রয়ে যেত। সেই অপ্রকাশিত গানগুলো নিয়েই কাজ করছে এবি ফাউন্ডেশন।’মাসুদ আরও জানান, এ বছর ধারাবাহিকভাবে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানগুলো প্রকাশ পাবে।

গত বছর আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান প্রকাশ ও আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে কনসার্টসহ বেশ কিছু উদ্যোগ নিয়ে এশিয়াটিকের সঙ্গে চুক্তি হয় আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের। সেই চুক্তি অনুযায়ী রোজার ঈদে প্রকাশ পাচ্ছে ‘ইনবক্সে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ