• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

দুই সিটিতে ভোট: মনিটরিং সেল গঠন করেছে ইসি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৬ মার্চ, ২০২৪

আসন্ন ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ২৩৩ নির্বাচনের সার্বিক পরিস্থিতি মনিটরিং করতে সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে ইসি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়।

এই সেলের নেতৃত্বে দেবেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। এই সেলের কার্যক্রম পরিচালনা করা হবে নির্বাচন ভবনের ৪র্থ তলায়। সেলের কার্যক্রম হবে ৯ মার্চ অর্থাৎ ভোটগ্রহণের দিন সকাল ৮টা থেকে।

ইসি জানায়, আগামী ৯ মার্চ ময়মনসিংহ, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন, তিনটি পৌরসভার সাধারণ নির্বাচন ও বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্যপদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া একই তারিখে ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ৭টি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল যারা থাকবেন— জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা। পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ সুপার/অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা। বিজিবি/কোস্টগার্ড/র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব) আনসার ও ভিডিপির উপপরিচালক পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা।

আইনশৃঙ্খলা মনিটরিং সেল নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করবে। সেই সঙ্গে সেলে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি কর্তৃক নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত আইনশৃঙ্খলা সদস্যদের অবস্থান ও সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ