• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]

সংরক্ষিত আসনেও অভিনেত্রীদের ভরাডুবি

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১৫ জন বিনোদন অঙ্গনের তারকা। এরমধ্যে নতুন হিসেবে নায়ক ফেরদৌস আহমেদ পান টিকিট। হয়েছেন সংসদ সদস্য। সেই মনোনয়ন তালিকায় স্থান পাননি কোনো অভিনেত্রী।

বুধবার দ্বাদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। সেই তালিকায় নেই নতুন কোনো অভিনেত্রীর নাম। শুধু রয়েছেন অভিনেত্রী তারানা হালিম।

সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সুজাতা বেগম, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, মেহের আফরোজ শাওন, তানভীন সুইটি, অপু বিশ্বাস, নিপুণ, শামীমা তুষ্টি, শাহনুর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, নুসরাত ফারিয়াসহ আরও অনেকে। তবে আওয়ামী লীগ তাদের কারও ওপর এবার আস্থা রাখেনি।

অন্যদিকে, তারানা হালিম ২০০৯ সালে প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এ ছাড়া তিনি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সদস্য ছিলেন। তিনি ১৪ জুলাই ২০১৫ সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ