• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
  • [gtranslate]

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: পিটার হাস

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তবে এটিকে স্টেটমেন্ট উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে জলবায়ুসহ অন্যান্য বিষয়ে কাজ কাজ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে পিটার হাস এ মন্তব্য করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সাবের হোসেন চৌধুরী।

পরিবেশমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে নির্ধারিতভাবে কিছু হয়নি। শুধু একটা স্টেটমেন্ট। উনি যেটা বলেছেন যে, আমরা মনে করি বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। তারপরও আমরা চাই আমাদের সম্পর্ক যেন এগিয়ে যায়।

তবে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক থাকবে জানিয়ে তিনি বলেন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। ভবিষ্যতে আমরা কীভাবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারি, তা নিয়ে আলোচনা করেছি। আজকের বৈঠকটি আমাদের অংশীদারিত্বকে সুদৃঢ় করতে এবং সহযোগিতার জন্য নতুন উপায় অন্বেষণে একটি ফলপ্রসূ পদক্ষেপ।

রাষ্ট্রদূত হাস বলেন, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে। আমরা বাংলাদেশের জলবায়ু লক্ষ্যগুলোকে সমর্থন করার জন্য আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের উভয় দেশের জন্য আরও জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে এক সঙ্গে কাজ করে যাব।

এ সময় রাষ্ট্রদূত পিটার হাস এবং পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী উভয়ই গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতামূলক উদ্যোগ বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ