• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

শেখ হাসিনাকে জার্মানি ও ইউএনডিপির অভিনন্দন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

রেকর্ড পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ।

এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পক্ষ থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে।

সম্প্রতি শেখ হাসিনার উদ্দেশে পাঠানো চিঠিতে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও দায়িত্ব নেওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’

জার্মান চ্যান্সেলর আরও বলেন, ‘আমি সামনের দিনগুলোতে কাজের জন্য আপনার অনেক সামর্থ ও সার্বিক সাফল্য কামনা করি।’

এদিকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় আচিম স্টেইনার বলেন, ‘পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’

ইউএনডিপির প্রশাসক বলেন, ‘বাংলাদেশের চিত্তাকর্ষক উন্নয়ন যাত্রা এবং জাতিকে আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনার প্রতিশ্রুতির প্রশংসা করছি।’

স্টেইনার বলেন, ইউএনডিপির নির্বাহী বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের নতুন ভূমিকার জন্য আপনাকে অভিনন্দন জানাতে পেরে তিনি একইভাবে আনন্দিত।

আচিম স্টেইনার বলেন, ‘এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি শুধু আপনার দেশের উন্নয়ন অর্জনের স্বীকৃতিই নয়, বরং বাংলাদেশের জন্য বৈশ্বিক টেকসই উন্নয়ন এজেন্ডা গঠনের জন্য একটি অমূল্য সুযোগও উপস্থাপন করে।’

বৈশ্বিক নেটওয়ার্ক ও দক্ষতাকে কাজে লাগিয়ে ইউএনডিপির প্রধান বলেন, ‘২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের রূপকল্পের অর্জনসহ অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও স্থিতিস্থাপক উন্নয়নের জন্য বাংলাদেশের আকাঙক্ষা অর্জনে আপনার সরকারকে সমর্থন করার জন্য ইউএনডিপি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ