• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]

হরিশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত

আশ্রাফুল আলম// / ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

বছরান্তে ক্লাস শেষে নতুন ক্লাসে উত্তীর্ণ শিক্ষার্থীরা নতুন বইয়ের আশায় প্রকট কুয়াশা ও ঠান্ডা অবজ্ঞা করে ছোট ছোট সোনামণিরা উপস্থিত হয় হরিশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দিত হয় ছোট ছোট সোনামণিরা। রাজশাহী জেলার অন্তর্গত গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। ছোট ছোট সোনামণিরা নতুন বই পাওয়ায় আনন্দে আত্মহারা হয়ে উঠে কমলমতি শিক্ষার্থীরা। আর সেই আমেজ উপভোগ করেন স্কুলের শিক্ষক, কমিটির সদস্যসহ অভিভাব বৃন্দ।
বই বিতরণ উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ মরিয়ম খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক ও বর্তমানে ৬ নং মাটিকাটা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবিয়া রহমান সাবু । এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুদ্দজা ও অভিভাবক সদস্য মোঃ আকবর আলীসহ অভিভাবক বৃন্দ ।
গতকাল সকাল ১১ টার দিকে বই বিতরণ কার্যক্রম শুরু হয়, ছোট ছোট শিশুদের হাতে বই তুলে দেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাবিয়ার রহমান সাবু।
এসএমএস এর সভাপতি বদরুদ্দজা বলেন, নতুন বই মানেই নতুন আমেজ তোমরা শিশুরা নতুন বই পেয়েছো, নতুন ক্লাসে উঠেছ নতুন কিছু শিখবা এটা আমরা প্রত্যাশিত।
প্রধান অতিথি সাবিয়ার রহমান সাবু বলেন, নতুন বইয়ে নতুন শিক্ষা আর করব না ভাত ভিক্ষা, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। আমরা এ সরকারকে ইতিপূর্বে স্বাগত জানিয়েছি আবারো স্বাগত জানাই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা নতুন বই পেয়েছো নতুন করে পড়াশোনায় মনোযোগ দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ