• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তপন কুমার সরকার জানান, এ বছর পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি (রুটিন) আজই প্রকাশ করা হবে।

এর আগে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এতে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় গত ২৮ জুলাই এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ