• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

২০২৪ সালের মার্চে রাশিয়াতে প্রেসিডেন্ট নির্বাচন

আন্তর্জাতিক ডেস্কঃ / ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

রাশিয়াতে ২০২৪ সালের মার্চে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ২০২৪ সালের মার্চের ১৭ তারিখে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের জন্য ভোট দিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও এ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণে ফেডারেল অ্যাসেম্বলির ফেডারেশন কাউন্সিলের সদস্যরা বৃহস্পতিবার একটি ডিক্রি অনুমোদনের জন্য সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা কার্যকরভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছি।

তিনি জানান, প্রথমবারের মতো রাশিয়ার অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলের বাসিন্দারা এই রুশ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন।

৭১ বছর বয়সী পুতিন এখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেননি। তবে বার্তা সংস্থা এপি জানিয়েছে, নির্বাচনের তারিখ ঠিক হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে এ ঘোষণা দেবেন তিনি।

রাশিয়ার নির্বাচন ব্যবস্থার ওপর পুতিনের নিয়ন্ত্রণ রয়েছে। ফলে তিনি আবারও ক্ষমতায় আসছেন এ বিষয়টি মোটামুটি নিশ্চিত। দেশটিতে যেসব বিরোধী দলীয় নেতা রয়েছেন তাদের বেশিরভাগই জেলে অথবা বিদেশে পালিয়ে আছেন এবং রাশিয়ার সবচেয়ে স্বাধীন গণমাধ্যমটিও নিষিদ্ধ করা হয়েছে।

সংবিধানে আমূল পরিবর্তন আনার কারণে, এবারের মেয়াদ শেষ হওয়ার পর পুতিন চাইলে আরও দুইবার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন। অর্থাৎ তিনি চাইলে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন।

রুশ সংবাদমাধ্যম তাস নিউজের তথ্য অনুযায়ী, রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণে ফেডারেল অ্যাসেম্বলির ফেডারেশন কাউন্সিলের সদস্যরা বৃহস্পতিবার একটি ডিক্রি অনুমোদনের জন্য সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন। এর পক্ষে ভোট দিয়েছেন ১৬২ জন সিনেটর। এখন সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের মার্চের ১৭ তারিখে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে।

সূত্র : আল-জাজিরা, এপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ