• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

ইসিতে ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সারাদেশে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তার ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়েছে ইসিতে।

বুধবার (০৬ ডিসেম্বর) এমন প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার বলেন, ৩৩৮ জনের মতো ওসির বদলি চেয়ে প্রস্তাব এসেছে। ইসি এখনও অনুমোদন দেয়নি।

এর আগে, গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সব থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সংস্থাটি।

সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে ৪৭ জন ইউএনওকে ইতোমধ্যে বদলির অনুমোদন দিয়েছে ইসি। আরও ২০ জনের মতো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আর ওসি এখনও বদলি হয়নি।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ