• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারে ইইউর উদ্বেগ

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের জেরে সারা দেশে দলটির নেতা-কর্মীদের ধরপাকড়ের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

রোববার (৫ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন।

তিনি লিখেছেন, বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতা-কর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।

সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জোসেপ বোরেল লিখেছেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি।

অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে তিনি আরও লিখেছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য ও যুবদলের এক নেতা নিহত হন। এর পর থেকে ঢাকাসহ সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। ওই ঘটনার পর থেকে গতকাল শনিবার পর্যন্ত আট দিনে সারা দেশে দলটির অন্তত ৭ হাজার ৮৩৫ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ