• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

ইসির ডাকে প্রথম দফায় সাড়া দেয়নি ৯ দল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয় অবহিত করতে নির্বাচন কমিশনের ডাকা বৈঠকের প্রথম দফায় সাড়া দেয়নি নয়টি নিবন্ধিত রাজনৈতিক দল।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে প্রথম ধাপের মতবিনিময়। এতে অংশ নিয়েছে ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দল। অংশ নেয়নি ৯টি দল। এর মধ্যে এলডিপি, বিজেপি এবং কল্যাণ পার্টি সংলাপে অংশ নেবে না বলে আগেই ইসিকে চিঠি দিয়েছিল। বাকিরা অনুপস্থিত রয়েছে।

যে নয়টি দল ইসির ডাকে সাড়া দেয়নি সেগুলো হলো- এলডিপি, বিজেপি, কমিউনিস্ট পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণতন্ত্রী পার্টি, মুসলিম লীগ, বাংলাদেশ মুসলিম লীগ, কল্যাণ পার্টি ও খেলাফত মজলিস। অংশ নিয়েছে আলোচিত তৃণমূল বিএনপি, এনডিএম ও গণফোরামের একাংশ।

নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিক দলগুলোকে জানানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি।

এরই অংশ হিসেবে আজ সকালে ২২টি দলকে আমন্ত্রণ জানানো হলেও নয়টি দল অংশ নেয়নি। বাকি ১৩ দলের সঙ্গে ইসি বৈঠকে বসে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দলটির দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দেয়।

এছাড়া অংশ নেওয়া অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ইসলামী ঐক্য জোটের একাংশ, জমিয়তে ওলামায়ে ইসলাম।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় নির্বাচন কমিশনাররাও উপস্থিত আছেন।

বিএনপিসহ আরও ২২টি দলকে সময় দেওয়া হয়েছে বিকেল ৩টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ