• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]

অভিনেত্রী হুমায়রার মৃত্যু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। বুধবার রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজে তিনি মারা যান। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের ​​​​​​সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম।
ধারণা করা হচ্ছে, হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান গণমাধ্যমকে বলেন, আকস্মিক এমন খবর শুনে আহত হয়েছি। আমি জানি না এটা হত্যা নাকিও আত্মহত্যা সেটা নিশ্চিত বলতে পারছি না। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে বোঝা যাবে ঘটনা কি।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্ম হুমাইরা হিমু। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ