• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

গাজার একাধিক স্থানে রাতভর তুমুল সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

গাজার একাধিক স্থানে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ হয়েছে। সোমবার রাতের এ প্রচণ্ড লড়াইয়ের খবর দিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যমলো।

ইসরায়েলি গণমাধ্যম ইয়েডিওথের মতে, গাজায় একাধিক ফ্রন্টে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘাতের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করে না। এর পরিবর্তে তারা গণমাধ্যমের ওপর বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করেছে।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের পাশাপাশি গাজা সিটির পূর্বাঞ্চল ও খান ইউনিস এলাকায় যুদ্ধ চলছে।

ইসরায়েল গত কয়েক দিন ধরে গাজায় বেশ কয়েকটি বড় ধরনের অভিযান চালিয়েছে। কিন্তু তাতে কী পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

হামাস বারবার দাবি করেছে যে তারা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলা করেছে।

সূত্র : মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ