• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

বেলজিয়াম সফর বিষয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ছবি : সংগৃহীত

বেলজিয়াম সফরের বিষয়ে আগামীকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বলা হয়, গত ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেন প্রধানমন্ত্রী। ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান। ২৭ অক্টোবর দেশে ফেরেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ