• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

শেখ হাসিনাকে স্পিকার ও চিফ হুইপদের শুভেচ্ছা

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী লিটনের নেতৃত্বে জাতীয় সংসদের হুইপরা। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তারা। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

উপস্থিত থাকা অন্য হুইপরা হলেন : জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি। এর আগে গত শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম সম্মেলনের মধ্য দিয়ে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ