ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ৮ নভেম্বরের পরীক্ষা স্থগিত করে তারিখ পরিবর্তন করেছে ঢাবি কর্তৃপক্ষ। রোববার (১ অক্টোবর) ঢাবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের অনার্স প্রথম বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হলো। ৮ নভেম্বরের অর্থনীতি নন-মেজর (২১২২০৯) পরীক্ষা ৬ ডিসেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।