• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

প্রবাসী ছেলের ফেসবুক স্ট্যাটাসে মা গ্রেফতার, যা বললেন আইজিপি

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

খুলনার খালিশপুর থানা এলাকা থেকে এক নারীকে গ্রেফতারের সঙ্গে তার প্রবাসী ছেলের ফেসবুক স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন হবিগঞ্জে আহত পুলিশের ওসি অজয় চন্দ্র দেবকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে এক প্রবাসীর দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় তার মাকে গ্রেফতার করা হয়েছে- এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, বিষয়টি আমি পরিষ্কার করতে চাই। খুলনায় জামায়াতের এক নায়েবে আমিরের বাসায় নাশকতা এবং আইন-শৃঙ্খলা অবনতির ঘটানোর ষড়যন্ত্র চলছিল। সেখানে গোপন বৈঠকে অনেকে জড়ো হয়েছিলেন। সে তথ্য পেয়ে আমরা সেখানে যাই এবং অভিযান পরিচালনা করি।

আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যান। পরে আমরা সেখান থেকে তিনজনকে গ্রেফতার করেছি। আমাদের জানা ছিল না এ তিনজন কে বা কারা। আমরা যাদের গ্রেফতার করেছি তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।

ওই নারীকে গ্রেফতারের পর আমরা জানতে পারি তার প্রবাসী ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তাই ওই নারীকে গ্রেফতারের সঙ্গে তার ছেলের দেওয়া স্ট্যাটাসের সম্পর্ক নেই। ওই নারীকে গ্রেফতারের সময় সেখান থেকে আমরা কিছু ডিজিটাল ডিভাইস পেয়েছি, নাশকতার পরিকল্পনার আলামত পেয়েছি। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় এ সংক্রান্ত তথ্য উঠে এসেছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছিল, অভিযানের ভিন্ন উদ্দেশ্য ছিল না বলেও জানান আইজিপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ