• শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

৯৩ হাজার টাকা ছাড়ালো স্বর্ণের ভরি

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা।

রোববার (১৫ জানুয়ারি) থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি শনিবার (১৪ জানুয়ারি) বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীসময়ে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী- সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ১৭১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ২১৭ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৪৫৮ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে এক হাজার ৮০৭ টাকা বাড়িয়ে ৬৩ হাজার ৬৮৫ টাকা করা হয়েছে।

এর আগে গত ৮ জানুয়ারি সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। এতে এক ভরি সোনার দাম দাঁড়ায় ৯০ হাজার ৭৪৬ টাকা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ