• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

৩৭ বছরেই নিভে গেল এই কোরিয়ান অভিনেতার জীবনপ্রদীপ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

দক্ষিণ কোরিয়ান সিনেমার জনপ্রিয় অভিনেতা চুং লিম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ক্যানসারের জীবাণু বাসা বেঁধেছিল চুং লিমের শরীরে। দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। শেষ পর্যন্ত ঘাতক রোগের কাছে পরাস্ত হলেন অভিনেতা।

২০০৪ সাল থেকে ২০১১ পর্যন্ত অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি সংগীতের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে কয়েক বছর ধরে অভিনয় ছেড়ে একটি মোটরসাইকেল কোম্পানিতে যোগ দিয়েছিলেন সেলস রিপ্রেজেন্টেটুভ হিসেবে। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই যুক্ত ছিলেন।

চুং লিম অভিনয়ে যুক্ত ঝয়েছিলেন ২০০৪ সালে। ‘কে ড্রামা’র হাত ধরে এই যাত্রা শুরু হয়েহচিল তার। তার প্রথম ছবিটি ছিল ‘অ্যাম সরি, আই লাভ ইউ’। সেই ছবিতে যদিও চুং লিমকে একটি অত্যন্ত ছোট্ট ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। তবে এরপর তিনি আরও বেশ কিছু ছবিতে কাজ করেছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ