• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

স্বাধীন বাংলা বেতারের শিল্পী বুলবুল মহলানবীশ আর নেই

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ আর নেই। শুক্রবার (১৪ জুলাই) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিশিষ্ট সংগীতশিল্পী লীনু বিল্লাহ। বুলবুল মহলানবীশ দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অসুখে ভুগছিলেন।

বুলবুল মহলানবীশ একাধারে কবি ও লেখক সংগীত, নাট্য ও আবৃত্তিশিল্পী হিসেবেও খ্যাতি লাভ করেছিলেন। পাশাপাশি তিনি টেলিশন-বেতার-মঞ্চে শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক বিভিন্ন ধরনের অনুষ্ঠান তিনি উপস্থাপনা করতেন।

নজরুল সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ নজরুল সংগীত শিল্পী পরিষদের সহসভাপতি, সাধরণ সম্পাদক রবীন্দ্র একাডেমি। জাতীয় কবিতা পরিষদ, কচিকাঁচার মেল, উদীচী, সেক্টর কমান্ডারস ফোরাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী পরিষদসহ বহু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। বুলবুল মহলানবীশ সংগীতচর্চা ও লেখালেখির জন্য বিভিন্ন সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ