• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তানোরে শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আশরাফুল আলম , তানোর থেকে ঃ / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

রাজশাহীর তানোরে ১৩ (তের) বছর পর শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৪ টি বিষয়ে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ন হয়েছে।

তানোর উপজেলার ১শ’ ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৬শ’ ৪০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্যে বালক ২শ’ ২০ জন এবং বালিকা ৪শ’ ২০ জন। তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাথিক বৃত্তি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ লক্ষ করা গেছে।

তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষা কেন্দ্রের সচিব মাইনুল ইসলাম বলেন, এবছর ১শ’ ৪৯ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬শ’ ৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে, এর মধ্যে বালক ২শ’ ২০ জন এবং বালিকা ৪শ’ ২০ জন।

তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ সানাউল্লাহ বলেন, উপজেলার ইউনিয়ন পর্যায়ের ৬ জন এবং পৌর সভার ওয়ার্ড পর্যায়ে ৬ জনকে বৃত্তি প্রদান করা। এর মধ্যে ৩ জন বালক এবং ৩জন বালিকা। তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ