• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

২৯৫ ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, দ্রুত কার্যকর

দেশের আওয়াজ ডেস্ক : / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

 সরকার মানুষের অত্যাবশ্যকীয় ২৯৫টি ওষুধের দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। যা দ্রুত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর রহমান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

ডা. সাইদুর রহমান বলেন, ‘অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য সরকার নির্ধারণ করবে। এই পদক্ষেপ বাংলাদেশের মানুষের ওষুধ প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় প্রভাব ফেলবে। সরকার নির্ধারিত দামে ওষুধ বিক্রি করতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘দেশের বাইরের জন্য পিপিপি দেখে কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই করে মূল্য নির্ধারণ করবে সরকার। আন্ডার পেটেন্ট, আউট অব পেটেন্টের জন্য আলাদা ক্যাটাগরি হবে।’
 
আগামী কয়েকদিনের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘একটা টাস্কফোর্স গঠন করা হয়েছিল। যারা ওষুধ তৈরি ও বিপণনের সঙ্গে জড়িত সব স্টেক হোল্ডারের সঙ্গে তারা আলোচনা করেছে। ড্রাগ প্রাইস অথোরিটি হিসেবে কাজ করবে। পর্যায়ক্রমে এটা অথোরিটি হয়ে ওঠবে। ফলে ওষুধ প্রাপ্তিতে বাধাগুলো কেটে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ