• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
  • [gtranslate]

১২ কেজির এলপিজির দাম বাড়ল ১৪৪ টাকা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

এলপিজি সিলিন্ডারের দাম আরও এক দফা বাড়ল। এখন থেকে ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডার বিক্রি হবে এক হাজার ২৮৪ টাকা। অর্থাৎ আগের চেয়ে প্রতি সিলিন্ডারে বেড়েছে ১৪৪ টাকা। রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে এলপিজির নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)র চেয়ারম্যান নূরুল আমিন।

তিনি জানান, মূল কাঁচামাল বিউটেন ও প্রোপেনের গড় আমদানি খরচ বেড়ে যাওয়ায়, এলপিজির দাম বাড়ানো হয়েছে। এলপিজির পাশাপাশি বেড়েছে গাড়ির অটোগ্যাসের দামও। মূসকসহ প্রতি লিটার দাম পড়বে প্রায় ৫৯ টাকা।

গত মাসেও ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মাসের তুলনায ১৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ১৪০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ