• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

হোসেনিগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থার ক্রীড়া সম্পাদক অঙ্কুর খানের মাতা রোকেয়া বেওয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

রাজশাহী নগরীর হোসেনিগঞ্জনিবাসী ও হোসেনিগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থার ক্রীড়া সম্পাদক অঙ্কুর খানের মাতা রোকেয়া বেওয়া আর নেই। গতকাল রোববার রাত ৮ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না…রাজউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অনেকগুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ যোহর হোসেনিগঞ্জ এসি মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয় ও জানাযা শেষে হেতম খাঁ গোরস্থানে দাফন কার্য সম্পর্ন হয়।

এদিকে হোসেনিগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থার ক্রীড়া সম্পাদক অঙ্কুর খানের মাতা রোকেয়া বেওয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হোসেনিগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ। গতকাল রোববার এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিবৃতি দাতারা হলেন হোসেনিগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলার রাসেল জামান, উপদেষ্টা আরশাদ হোসেন, হাসানুজ্জামান, নবীউল ইসলাম সাগর, রাকিব হোসেন, সভাপতি মহিবুল্লাহ শেখ মুন্না, সহ-সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক সোবহান শেখ শাহিন, কোষাধক্ষ্য মীর জাহাঙ্গীর আলী, প্রচার সম্পাদক আল-ফাত্তা সামাদ প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ