হোসেনিগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা পাঠানপাড়া নিবাসী আরশাদ হোসেন ঢাকার আল-হেলাল স্পেশ্যালাইজড হসপিটাল লি: চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্তেকাল করেন (ইন্না…রাজউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। মৃত্যুকালে তিনি এক ন্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হোসেনিগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়। বিবৃতি দাতারা হলেন হোসেনিগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলার রাসেল জামান, হাসানুজ্জামান, নবীউল ইসলাম সাগর, রাকিব হোসেন, সভাপতি মহিবুল্লাহ শেখ মুন্না, সহ-সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক সোবহান শেখ শাহিন, ক্রীড়া সম্পাদক অঙ্কুর খান, কোষাধক্ষ্য মীর জাহাঙ্গীর আলী, প্রচার সম্পাদক আল-ফাত্তা সামাদ প্রমুখ ।
প্রসঙ্গত আরশাদ হোসেন গত ১৫ স্বেপ্টেম্বর স্ট্রোক করেন। গত ২১ স্বেপ্টেম্বর থেকে তিনি ঢাকার আল-হেলাল স্পেশ্যালাইজড হসপিটাল লি: চিকিৎসাধীন ছিলেন। গত ৪ অক্টোবর তার হাটে রিং পড়ানো হয়। তারপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।