• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

দেশের আওয়াজ ডেস্ক : / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

স্বাস্থ্য পরীক্ষর জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিলেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পরীক্ষা শেষে বুধবার রাত পৌনে তিনটার দিকে তিনি বাসায় ফিরেছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার রাত পৌনে ২টার দিকে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন।

কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‌‘ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়েছিল, আবার বাসায় ফিরে এসেছেন তিনি। মেডিকেল বোর্ডের জরুরি প্রয়োজনে কিছু পরীক্ষা করানোর প্রয়োজন ছিল, সেগুলো করতেই খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল।’

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ