• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]

স্পিকারের প্রশাসনিক দায়িত্বে আসিফ নজরুল

দেশের আওয়াজ ডেস্কঃ / ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

অধ্যাপক আসিফ নজরুলকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন থেকে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি বলেন, ড. শিরিন শারমীন চৌধুরীর পদত্যাগের কারণে বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে। এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও আইন উপদেষ্টাকে অর্পণের সিদ্ধান্ত হয়।

আইন উপদেষ্টা এখন থেকে তার ওপর অর্পিত অন্যান্য দায়িত্বের পাশাপাশি এ দায়িত্বও পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ