• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

স্নিগ্ধের পদত্যাগ, জুলাই ফাউন্ডেশনের নতুন সিইও আকবর কামাল

দেশের আওয়াজ ডেস্কঃ / ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই তিনি।

এদিকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর কামাল। তিনি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চতুর্থ বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে স্নিগ্ধ নিজের পদত্যাগের কথা জানান। উচ্চ শিক্ষার সুবিধার্থে পদ ছেড়েছেন জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। উচ্চশিক্ষায় সময় দিতে পদত্যাগ করেছি।

তবে ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে তিনি এখন থেকে দায়িত্ব পালন করবেন।

গত বছরের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা হিসেবে অনুমোদন পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ