• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

স্কুলে গ্রীষ্মকালীন ছুটি বাতিল, নভেম্বরে পরীক্ষা শেষ করার নির্দেশ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি এবার থাকছে না। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ ছুটি শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।

বুধবার (১৯ জুলাই) বেসরকারি শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করতে হবে।এছাড়াও একই সময়ের মধ্যেই শেষ করতে হবে বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেটি এখন আর হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ