• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১০ জুন, ২০২৩

সোমালিয়ায় পুরোনো বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। শুক্রবার (৯ জুন) দেশটির নিম্ন শাবেলে অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সোমালি নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। এতে বলা হয়, বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৫৩ জন। নিম্ন শাবেলে অঞ্চলের পূর্বাঞ্চলের জানালে এলাকার মুরালে গ্রামে এ বিস্ফোরণ হয়।

সম্প্রতি আল-শাবাব যোদ্ধারা সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের সামরিক ঘাঁটিতে উগান্ডার সেনাদের আবাসনে হামলা চালায়।

সংঘাতপূর্ণ সোমালিয়ায় শান্তি ফেরাতে এটিএমআইএস নামে পরিচিত আফ্রিকান ইউনিয়ন (এইউ) বাহিনীর সমর্থনে সরকারপন্থী বাহিনী গত আগস্টে বিদ্রোহী আল-শাবাবের বিরুদ্ধে অভিযান শুরু করে।

পূর্ববর্তী এএমআইএসওএম (আফ্রিকান ইউনিয়ন মিশন ইন সোমালিয়া) ফোর্সের চেয়ে শক্তিশালী এটিএমআইএস বাহিনীতে ২০ হাজার সেনা রয়েছে।

বাহিনীটিতে উগান্ডা, বুরুন্ডি, জিবুতি, ইথিওপিয়া এবং কেনিয়ার সৈন্য রয়েছে। তাদের দক্ষিণ ও মধ্য সোমালিয়ায় সেনা মোতায়েন করা হয়েছে।

এর লক্ষ্য ২০২৪ সালের মধ্যে সোমালিয়ার সেনাবাহিনী এবং পুলিশের কাছে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ