• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

সিলেটে প্রায় কোটি টাকার চোরাই মালামাল আটক

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

সিলেটে প্রায় কোটি টাকার চোরাই মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার এগুলো আটক করে বিজিবি।

জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৭২ পিস ভারতীয় শাড়ি, ২১৭.৫ মিটার পর্দার কাপড়, ২টি মোটরসাইকেল, ১৪ হাজার ৮৪০ কেজি রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৫ টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ৩১ হাজার ২৫০টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ