• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষক মৃত্যু

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে হাবিব (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামে এ ঘটনা ঘটে।

হাবিব ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি ফসলি জমিতে কাজ করছিলেন। মৃত হাবিবের চাচা রওশন আলী বলেন, হাবিব বেশ কিছু দিন হলো অসুস্থ। সকালে চরকাদাই গ্রামে নিজ ফসলি জমিতে কাজ করছিল। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বজ্রপাতে হাবিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তাকে আর্থিক সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ