• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

সিরাজগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

দেশের আওয়াজ ডেস্ক : / ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচিতে দেশীয় তৈরি দুটি ওয়ান শটগানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬) এবং বেলকুচি উপজেলার শান্তারমোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজিব (২২)।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই নাজমুল হক জানান, ‘অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলযোগে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তবে পুলিশ কৌশলে তাদের আটক করতে সক্ষম হয়।’

এসআই নাজমুল হক আরও বলেন, ‘আটকের পর তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শটগান উদ্ধার করা হয়েছে। অস্ত্রসহ মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।’

তিনি জানান, ‘এ ঘটনায় বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বর্তমানে ডিবি হেফাজতে রয়েছে এবং আগামীকাল (২ আগস্ট) তাদের আদালতে পাঠানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ