• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লাসলো

আন্তর্জাতিক ডেস্ক: / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহরকাই।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় মহাকাব্যিক লেখক-ঐতিহ্যের ধারক, যার সূত্রপাত কাফকা থেকে থমাস বার্নহার্ড পর্যন্ত বিস্তৃত। তার লেখায় অ্যাবসার্ডবাদ ও গ্রোটেস্ক অতিরঞ্জন—এই দুই বৈশিষ্ট্য প্রবলভাবে উপস্থিত।

তবে তিনি শুধু পশ্চিমা ঐতিহ্যের লেখক নন; পূর্বের চিন্তাধারা থেকেও তিনি অনুপ্রাণিত হয়েছেন। সেই প্রভাবেই তার লেখায় দেখা যায় এক ধরনের ধীর, ধ্যানমগ্ন ও সূক্ষ্ম সুর, যা তার সাহিত্যকে করে তুলেছে অনন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ