• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

সামরিক ঘাঁটিতে ইরানি হামলার বিষয়টি স্বীকার করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

১২ দিনের যুদ্ধে নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাম গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ‘খুব কমই’ জায়গায় আঘাত হেনেছে এবং যেসব সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে সেগুলো সক্রিয় রয়েছে।

তবে হামলায় কোন কোন সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং সেগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে- এ বিষয়ে বিশদ বিবরণ দিতে অস্বীকৃতি জানান তিনি।

এরআগে গত শনিবার (০৫ জুলাই) ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ১২ দিনের যুদ্ধের সময় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো পাঁচটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছিল।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রস্থলে পাঁচটি সামরিক স্থাপনায় কমপক্ষে ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার মধ্যে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি রসদ সরবরাহ ঘাঁটিও রয়েছে।

গত ১৩ জুন শুরু হওয়া কত সেনা নিহত বা আহত এবং সামরিক ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। ইসরায়েল এতদিন বলে আসছিল, ইরান শুধুমাত্র বেসামরিক স্থাপনা এবং নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেসামরিক স্থাপনার ক্ষতি ও নাগরিকদের হতাহতের তথ্য প্রকাশ করেছে। ।

সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ