• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যুতে তানোর প্রেসক্লাবের শোক প্রকাশ

আশরাফুল আলম, তানোর (রাজশাহী) প্রতিবেদকঃ / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন (এখন টিভি) চ্যানেল এর রাজশাহীর সাংবাদিক অত্যন্ত সৎ-সাহসী হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মোসাঃ মাসুমা আক্তার গতরাতে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত (১৪- ফেব্রুয়ারী) শুক্রবার, রাজশাহীর (এখন- টিভির) সাংবাদিক মোসাঃ মাসুমা আক্তার ছুটিতে তার শশুর বাড়ি কুমিল্লায় যাচ্ছিলেন। কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুমা ও তার স্বামী গুরুতর আহত হন।

আহত মাসুমা আক্তার ও তার স্বামী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গুরুতর আহত মাসুমা আক্তার ঢাকা মেডিক্যাল কলেজের নিউরো সার্জারি বিভাগের- ২০০ নং ওয়ার্ডে অজ্ঞান অবস্থায় ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে ছিলেন।
পর্যবেক্ষণে থাকা অবস্থায় গত ১৭- ফেব্রুয়ারী দিবাগত রাতে মাসুমা আক্তার ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

এই হৃদয়বিদারক সংবাদ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। সাংবাদিকতার পেশায় তিনি একজন নিষ্ঠাবান ও সংগ্রামী টিভি সাংবাদিক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ গভীর ভাবে শোকাহত।

এক শোক বার্তায় তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল সহ সকল সদস্য মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এই শোকাহত সময়ে আমরা মরহুমার পরিবারের পাশে রয়েছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে, মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ মরহুমার পরিবার সদস্যদের ধৈর্য্য ধারণের শক্তি দিন আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ