• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

সব দল চাঁদাবাজি করলেও দোষ হয় বিএনপির: মির্জা আব্বাস

দেশের আওয়াজ ডেস্কঃ / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১২ মার্চ, ২০২৫

সব দল চাঁদাবাজি করলেও বিএনপির দোষ হয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সব মিডিয়া এবং কিছু ইউটিউবার বিএনপির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় চাঁদাবাজদের চিহ্নিত করে পুলিশে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর শাহজাহানপুর থানা বিএনপির ৩১ দফা বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সংস্কারের পাশাপাশি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, এখনই কেন নির্বাচন নয়, যেটা পরে করতে হবে সেটা এখনই কেন নয়।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কোন দুষ্কৃতকারী, অপকর্মকারী ও চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই এবং হবে না। একথা সকল সময় মনে রাখবেন। সুতরাং কোন চাঁদাবাজির জায়গা বিএনপিতে হবে না।

মির্জা আব্বাস বলেন, বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন দল, বিভিন্ন ইউটিউবার একযোগে বিএনপি’র বিরুদ্ধে কথা বলছে কনস্টিটিউশনের ওয়েতে। কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে বুঝাতে হবে বিএনপি ছাড়া এদেশের জনগণের কোনো বন্ধু নেই।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বয়ক রফিকুল আলম মজনু ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ