• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য না স্বাক্ষরকারী দলগুলো : বিএনপি

দেশের আওয়াজ ডেস্ক : / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মান্য করার বাধ্য বাধকতা থাকবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছরের আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ হয়।

লিখিত বক্তব্যে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোন কোন বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যে সব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল।

খন্দকার মোশাররফ বলেন, দেশে অস্থিরতা বন্ধে সরকারকে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা আহ্বান জানিয়েছি। কিন্তু দেশের বর্তমান অস্থিরতার সঙ্গে জুলাই সনদকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের কোনো সম্পর্ক নেই।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে, জুলাই সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার সব দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে। এ ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বলেও উল্লেখ করেন খন্দকার মোশাররফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ