• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

শুনানি শেষ, হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার আর্জি !

দেশের আওয়াজ ডেস্ক : / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় কবে রায় ঘোষণা করা হবে, তা জানা যাবে আগামী ১৩ নভেম্বর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছর ‘জুলাই আন্দোলন’-এর সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হাসিনা। বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলায় আদালতে শুনানি পর্ব শেষ হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন বিচারপতির বেঞ্চে হাসিনার বিরুদ্ধে মামলাটি চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ওই বেঞ্চে রয়েছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী। হাসিনা-সহ মোট তিন জন অভিযুক্ত রয়েছেন এই মামলায়। অপর দু’জন হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন বর্তমানে এই মামলায় নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

বৃহস্পতিবার আদালতে সওয়াল জবাব পর্বের সমাপ্তিসূচক বক্তব্য (ক্লোজ়িং স্টেটমেন্ট) পেশ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ড) দাবি জানান তিনি। ঘোষিত ‘পলাতক’ দুই অভিযুক্ত হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হয়ে আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষ নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি দুই অভিযুক্তের খালাসের আর্জি জানান। পরে ট্রাইব্যুনাল জানায়, আগামী ১৩ নভেম্বর মামলায় রায় ঘোষণার দিন জানানো হবে।

জনবিক্ষোভের জেরে ২০২৪ সালের ৫ অগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে বিমানে ঢাকা থেকে উত্তরপ্রদেশের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে যান হাসিনা। ভারতেই সাময়িক আশ্রয়ে রয়েছেন তিনি। হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক স্তরে ভারতের কাছে অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতের তরফে ওই কূটনৈতিক অনুরোধের প্রাপ্তিস্বীকার করা হলেও এখনও পর্যন্ত পরবর্তী সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ