• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

শিবগঞ্জে সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের ৩ হাজার ৪২৯টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকালে পৌরসভা চত্বরে কার্ডধারী প্রত্যেক পরিবারকে ৪৭০ টাকা মূল্যে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল দেয়া হয়। শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম জানান, প্রতি কেজি চাল ৩০ টাকা, ডাল ৬০ টাকা ও তেল ১০০ টাকা দরে বিক্রি করা হয়।
৯টি ওয়ার্ডে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ পণ্য সামগ্রী কিনতে পারছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ