• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

শিবগঞ্জে যুবকের হাতের কব্জি কর্তন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে আপন মামির সাথে পরকীয়ার জেরে রুবেল হোসেন নামে এক যুবকের হাত থেকে কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে। পরে গুরুত্বর আহত অবস্থায় রুবেল হোসেন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত রুবেল চাকপাড়া গ্রামের মৃত মতিবুর রহমানের ছেলে।
আহত রুবেলের ছোট ভাই লিটন হোসেন জানান, ধোবড়া এলাকার এমেলি খাতুন নামে এক গৃহবধূর সাথে রুবেল হোসেনের পরকীয়া সম্পর্ক ছিল। এটি মেনে নিতে পারেনি এমেলির পরিবার। এনিয়ে আজ বেলা ১১টার দিকে রুবেল ট্রলিভর্তি গম নিয়ে সোনামসজিদ থেকে নিজ বাড়ীর দিকে যাচ্ছিল। এসময় এমেলির পরিবারের লোকজন গাড়ী থেকে তুলে নিয়ে ঘোড়াদহ বিলে শরীরের বিভিস্থানে আঘাত করে ডান হাতের কব্জি কেটে ফেলে।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এইচ এম মাসুম শিমুল জানান, ডান হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরীভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান,পরকীয়ার কারনেই এমেলির আত্মীয় স্বজনরা রুবেলের হাত কেটে নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ